1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালাই সাংবাদিক পরিষদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা ও দৈনিক বাংলাদেশ আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে সন্ত্রাসী কর্তৃক ইট দিয়ে মাথা থেঁতলিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে মানববন্ধন করেছে কালাই সাংবাদিক পরিষদ।
আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই সাংবাদিক পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সাথে মানববন্ধনে যোগ দেন সর্বসাধারনও।

মানববন্ধনে কালাই সাংবাদিক পরিষদের সভাপতি শাহারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুনছুর রহমান, সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক এম এ করিম, যুগ্ম সম্পাদক রায়হান আলী, কোষাধক্ষ্য আব্দুল বাতেন, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহাজাহান আলী এবং কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোকারম হোসাইন, সামছুল হক,রেজুয়ানুল হক, ফেরদৌস বারী সোহেল, তাইফুর রহমান বাবু প্রমুখ।

সভাপতি শাহারুল আলম বলেন,‘সাংবাদিক তুহিন হত্যাকান্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।’

সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন,‘রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হই। সহসভাপতি মুনছুর রহমান বলেন- সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধের বিচার না হলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়বে।’ মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট