1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ০৯ এপ্রিল ২০২৬

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (০৯ মে) সাপাহার উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (স্বপন), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান (মুকুল)সহ অনুষ্ঠানে উপজেলা কমিটির দলীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট