1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বিএনপি সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ প্রতিনিধি:
২৫ এপ্রিল ২০২৬

বগুড়ার শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বিএনপি সরকার দেশের প্রতিটি শিশুকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান উপায়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ক্রীড়া উন্নয়নে বিভিন্ন কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। শিশু-কিশোরদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বাড়ানো হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মাঝেও অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ পায়। ভবিষ্যতে এসব প্রতিযোগিতা থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনের পর খেলোয়াড়দের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং দর্শকদের উপস্থিতিতে মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট