1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাইয়ে দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের উপর খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ লাকড়ি সরাতে গিয়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর প্রেমের বিয়ে, দাম্পত্য কলহ; শেষমেশ ঘুমন্ত স্বামীর গলায় ছুরি লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কড়াকড়ি, নতুন নির্দেশনায় বাড়ছে বিতর্ক সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে গেটকা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সড়ক কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ জয়পুরহাট জেলা ডিবি কর্তৃক পৃথক অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার উল্লাপাড়ায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন  প্যারোলে মুক্তি পেয়ে মায়ের লাশের পাশে নরেশ পাহান

৪০০ বছরের ঐতিহ্যের টানে গাংনগর মেলাঃ গ্রামবাংলার প্রাণের উৎসব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মহসিন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সময় যেন এখানে থেমে থাকে না, বরং ফিরে যায় অতীতে- শত শত বছরের স্মৃতিকে বুকে নিয়ে আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর। বৈশাখের রঙিন হাওয়া আর গ্রামীণ জীবনের চিরচেনা ছন্দে শুরু হতে যাচ্ছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী গাংনগর মেলা।

বাংলা নববর্ষের আবহে, বৈশাখ মাসের প্রথম সোমবার কিংবা বৃহস্পতিবারে বসে এই মেলা। এবারও তার ব্যতিক্রম নয়; আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হয়ে টানা সাত দিন চলবে এ উৎসব। তবে এটি কেবল একটি মেলা নয়; এটি গ্রামবাংলার সংস্কৃতি, আবেগ আর সম্পর্কের পুনর্মিলনের এক অনন্য আয়োজন।

মেলার প্রধান আকর্ষণ জুড়ে থাকে মিষ্টির বাহার, বড় বড় রসগোল্লা, নানা রকম সন্দেশ আর দেশি মিষ্টান্নের সুবাসে ভরে ওঠে পুরো এলাকা। মিষ্টির স্বাদে যেমন জিভ জড়িয়ে যায়, তেমনি মেলার আবহে জড়িয়ে যায় মানুষের মনও।

এই মেলাকে ঘিরে আরেকটি আবেগঘন চিত্র হলো ‘নায়র’ আসা। দূর-দূরান্তের গ্রাম থেকে বধূরা স্বামী-সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। সেই মিলনমেলা, হাসি-কান্না আর গল্পে জমে ওঠে গ্রামীণ জীবনের এক অপূর্ব রূপ। যেন মেলা নয়, সম্পর্কের এক পুনর্জাগরণ।

একসময় এ মেলা চলত প্রায় মাসজুড়ে। সময়ের পরিবর্তনে তার পরিধি কিছুটা কমে এলেও ঐতিহ্যের আলো নিভে যায়নি। এখনও স্থানীয়দের প্রাণের টানে, স্মৃতির টানে, প্রতি বছরই বসে এই মেলা।

এবারের মেলায় যুক্ত হচ্ছে নতুন রঙ, ঢাকা থেকে আসছে খ্যাতনামা “দি লায়ন সার্কাস দল”। পাশাপাশি দিন-রাতব্যাপী হোন্ডা খেলা, গ্রামীণ বিনোদন আর নানা আয়োজন মেলাকে করে তুলবে আরও প্রাণবন্ত। আশপাশের প্রায় দেড় শতাধিক গ্রামের মানুষ এ মেলায় অংশ নিতে ভিড় জমান, যেন এটি এক বিশাল মিলনমেলা।

গাংনগর মেলা তাই শুধু একটি আয়োজন নয়, এটি সময়ের সেতুবন্ধন; অতীত ও বর্তমানের মিলিত রূপ। গ্রামবাংলার চিরন্তন সংস্কৃতি, সম্পর্কের টান আর আনন্দের নিরবচ্ছিন্ন ধারা বয়ে চলে এই মেলার প্রতিটি দিনে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট