1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধে গোসল, জুয়ার নেশা ছাড়ার শপথ! পাঁচবিবিতে যুবকের ব্যতিক্রমী প্রতিবাদ রাণীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর ।৷ মোটরসাইকেল আরোহী আটক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পুকুর খননে মিলল ৭.৭ কেজির রহস্যময় রাধাকৃষ্ণ মূর্তি, এলাকায় চাঞ্চল্য কালাইয়ে মাদকবিরোধী অভিযানঃ ট্যাপেন্টাডলসহ নারী আটক ৷৷ সেবনরত যুবককে কারাদণ্ড সোনামসজিদ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানঃ ৫৭৭ বোতল মাদক জব্দ, প্রাইভেটকারসহ আটক ১ কালাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’: এক মাসে আটক ২২, জেল ১১ ৷৷ তবু জামিনে ফিরছে অপরাধীরা নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় রঙিন জনস্রোত

কালাইয়ে আবারো উপবৃত্তি জালিয়াতি, চাহিদা পাঠানোর আগেই মোবাইল নম্বর হ্যাক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

কালাইয়ে আবারো উপবৃত্তি জালিয়াতি,
চাহিদা পাঠানোর আগেই মোবাইল নম্বর হ্যাক

কালাই (জয়পুরহাট) সংবাদদাতাঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি বিতরণ কার্যক্রম ঘিরে আবারো হ্যাকিং ও প্রতারণার ঘটনা ঘটছে। এবার উপবৃত্তির চাহিদা পাঠানোর আগেই নয় সুবিধাভোগীর মোবাইল নগদ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারকচক্র নম্বর পরিবর্তন করে নিয়েছে বলে অভিযোগ উঠছে।

এর আগে ২০২৪-এর জুলাই-ডিসেম্বর মেয়াদে কালাই উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৯৬৭টি মোবাইল নগদ অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। তবে এ ঘটনার তদন্ত হলেও পরিবর্তিত নম্বর পুনরদ্ধার বা লোপাটকৃত অর্থ ফেরত আনার কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। চলতি জানুয়ারি-জুন, ২০২৫ মেয়াদে চাহিদা পাঠানোর প্রাক্কালে নতুন করে একাধিক বিদ্যালয়ে একই ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হ্যাকাররা আগেই সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ করে সফটওয়্যার বা অন্য কোনো উপায়ে তথ্য পরিবর্তন করে নিচ্ছে।

মাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদ বলেন, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাই ছাড়া তথ্য এন্ট্রি করা সম্ভব না। অথচ পরিচয় ঠিক রেখে মোবাইল নম্বর বদলে ফেলা হচ্ছে, যা সফটওয়্যারের ক্লোন বা বড় কোনো দুর্নীতির ইঙ্গিত দেয়।

কালাই উপজেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাশেদুল আলম জানান, বিষয়াটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্টদের দাবি, দ্রুত হ্যাকারচক্রের সন্ধান ও ব্যবহৃত সফটওয়্যার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতেও এমন প্রতারণ্য বন্ধ করা সম্ভব নয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট