1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

​এ. বি. এস. রতন স্টাফ রিপোর্টার ; ১ আগস্ট ২০২৬

​নওগাঁর বদলগাছী উপজেলায় বিদ্যুৎ স্পর্শে শ্রী বিমান (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত শ্রী বিমান উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগা গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রী বাবুর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের সুজন হোসেনের পুকুরে দিনমজুর হিসেবে কাজ করছিলেন বিমান। বেশ কিছুদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছেন সুজন। শুক্রবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরের পানি সেচ দেওয়া হচ্ছিল। এসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়েন বিমান।

​পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট