1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে আদিবাসীদের অন্তর্ভুক্তিমূলক ভোটদান শিক্ষা প্রকল্পের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ 

আদিবাসী জনগোষ্ঠীর ভোটার সচেতনতা বাড়াতে পামডো’র উদ্যোগে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আদিবাসী জনগোষ্ঠীর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সঠিকভাবে ভোট প্রদানের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে “ইনক্লুসিভ ভোটার এডুকেশন” প্রকল্পের আওতায় ভোটার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় পিপলস অব দি মার্জিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)-এর আয়োজনে উচাই আদিবাসী একাডেমীর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় পামডো’র প্রতিষ্ঠাতা ডা. দ্বিজেন্দ্রনাথ সরকার সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার এম এ ওয়াহাব মিয়া।

পামডো’র নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান, আইএফইএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, এবং উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জুই আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার ওসি আসাদুজ্জামান আসাদ, পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক, স্বর্ণভূমির নির্বাহী পরিচালক সারাহ মারান্ডী, ও পামডো’র জিএম শাহাবুর রহমান প্রমুখ।

প্রকল্পটি ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম (IFES), এফসিডিও (FCDO) ও ইউইউ (EU)-এর সহযোগিতায় সারাদেশে ১৩টি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

জয়পুরহাট ও দিনাজপুর জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে পামডো ও স্বর্ণভূমি নামের দুটি এনজিও। এ কর্মসূচিতে অংশগ্রহণকারী আদিবাসী নারীদের ভোটদান প্রক্রিয়া শেখাতে আয়োজকরা ডেমো ভোটের (Dummy Vote) আয়োজন করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট