1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩ জন সাপাহারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

গোপালপুর গ্রামে হঠাৎ হিংস্র শিয়ালের তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার: ৯ নভেম্বর ২০২৫

নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে হঠাৎ এক শিয়ালের হামলায় নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তানভীর (৭) শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে গেলে হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে কামড় দেয়। শিশুটির চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে শিয়ালটিকে ধাওয়া করলে এটি গ্রামে ঢুকে পড়ে।

পরে শিয়ালটি ওই গ্রামের জাহাঙ্গীর আলীর স্ত্রী রশিদা বেগম (৪০) ও পাশের বাড়ির গৃহবধূ চেহেরি (৩৮)-কে কামড় দেয়। শিয়ালটি একটি গরুকেও কামড় দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান। তবে রশিদা বেগমের অবস্থা কিছুটা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট