1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে ধানের শীষের পক্ষে গোলাম মোস্তফার নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

ছবিঃ জয়পুর কণ্ঠ

এম রাসেল আহমেদ, জয়পুরহাট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার

“শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ”— এসব স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল জয়পুরহাটের কালাই উপজেলা শহর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকারে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় কালাইয়ে অনুষ্ঠিত হয় বিশাল গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার।

কালাই থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন। গণমিছিলটি কালাই বাজার এলাকা প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়।

নেতাকর্মীরা জানান, জনগণের মাঝে বিএনপির ৩১ দফা রূপরেখা পৌঁছে দিতে এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতেই এই গণমিছিল ও লিফলেট বিতরণের আয়োজন করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট