1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবি পুজামন্ডব পরিদর্শনে পুলিশের ডিআইজি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন করেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)।

আজ সোমবার দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শনে আসেন পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি।এ সময় মন্দির কমিটির সদস্য ও উপস্থিত ভক্ত পুজারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন।  পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। কোন অপশক্তি যদি আপনাদের পুজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯ লাইনে ফোন দেওয়ার সংগে সংগে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ তুহিন রেজা, থানার তদন্ত ওসি মোঃ ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোঃ আসাদুজ্জামান, পাঁচবিবি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অনেকেই।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট